1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার - dailydeshdiganto
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই ইলিশ রক্ষায় লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন লৌহজংয়ে পারিবারিক বিরোধে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবক উদ্ধার লৌহজংয়ে মোবাইল কোর্টে জরিমানা, জাটকা জব্দ ও বিতরণ

মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

 

লৌহজং প্রতিনিধি |

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কাজীর পাগলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত কয়েকজন যাত্রী আহত হন এবং বাসচালক ভেতরে আটকা পড়ে যান।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতুর উত্তর থানার ওজন স্টেশনের সামনে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরিস্থিতি জটিল হওয়ায় আধুনিক হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করে বাসের ভেতরে আটকে পড়া চালককে সফলভাবে উদ্ধার করা হয়।

আহতদের তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— চালক সাগর (৩৫), চুয়াডাঙ্গা; সুপারভাইজার সাজেদুল ইসলাম (২৭), পিতা: আসাদুল, কেশবপুর, মহেশপুর, ঝিনাইদহ; রাব্বি (২০), পিতা: হান্নান, ফরিদপুর; রাব্বি (২১), পিতা: রবিউল, ঝিনাইদহ; এবং শিহাব (২০), পিতা: শরিফুল, ঝিনাইদহ।

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com