
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ জাটকা ও পাঙ্গাস মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাত্তার-এর নেতৃত্বে ঘোরাদৌড় মাছ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মাছ বিক্রেতা পান্নুকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে আধা কেজি জাটকা ও চার কেজি পাঙ্গাস মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রেজাউল ইসলাম এবং লৌহজং থানা পুলিশ।
Leave a Reply