
লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় খবির মোল্লা (৫৫) নামের এক মৎস্যজীবী গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে বৌলতলী ইউনিয়নের শুরপাড়া গ্রামে মেয়ে নাসরিন সুলতানার বাড়ির পাশের পুকুর পাড় থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ খবির মোল্লার বাড়ি একই ইউনিয়নের হাট নওপাড়া গ্রামে। তিনি পেশায় একজন মৎস্যজীবী। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গড়ন মাঝারি, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কাঁচা-পাকা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি টি-শার্ট ও নীল-সাদা চেক লুঙ্গি।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭২) দায়ের করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।
Leave a Reply