1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৫ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি—

১৪ ডিসেম্বর জাতি গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখক ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে। জাতিকে মেধাশূন্য করতেই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়।

দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলার গোয়ালিমান্দ্রা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া সকাল থেকেই সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তাঁদের আদর্শ ধারণ করে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।

দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com