1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৪৬ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সদ্য যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এসি ল্যান্ড কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।

সম্প্রতি মো. বাসিত সাত্তারের বদলির পর গত ১৩ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন বিসিএস ৩৮ ব্যাচের কর্মকর্তা মো. এরফানুর রহমান। এর আগে তিনি ফরিদপুরের মধুখালী উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেছেন।

সাক্ষাৎকালে নবাগত এসি ল্যান্ড সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে ভূমি সেবা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনসেবা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গঠনমূলক সংবাদ পরিবেশনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন ও দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান প্রমুখ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com