
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি—
মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) জাতীয় সংসদ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ গতকাল সোমবার তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে তিনি লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা ববি মিতুর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি লৌহজং ও টংগিবাড়ীর সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply