1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মা নদীতে ধারাবাহিক অভিযান: কোটি টাকার রেণু পোনা জব্দ, জাটকা উদ্ধার ও অবৈধ জাল ধ্বংস - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

পদ্মা নদীতে ধারাবাহিক অভিযান: কোটি টাকার রেণু পোনা জব্দ, জাটকা উদ্ধার ও অবৈধ জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৬৩ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের পদ্মা নদী ও আশপাশ এলাকায় অবৈধ মৎস্য আহরণ ও পরিবহন রোধে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে ধারাবাহিক অভিযান পরিচালিত হয়েছে।গত ২৪ মার্চ ২০২৬ তারিখে মাওয়া পদ্মা সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় পরিচালিত অভিযানে দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৯১ লাখ ৫০ হাজার পিস অবৈধ বাগদা রেণু পোনা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। তবে রেণু পোনার প্রকৃত মালিক শনাক্ত করা সম্ভব না হওয়ায় বাস দুটি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়।পরবর্তীতে ২৭ মার্চ ২০২৬ তারিখে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তা এলাকায় একটি সন্দেহভাজন যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশি করে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ ক্ষেত্রেও জাটকার প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।এছাড়া ২৮ মার্চ ২০২৬ তারিখে রাত ৭টা থেকে রাত ১টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে অভিযান চালিয়ে একটি অবৈধ বেড় জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালটি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে উক্ত জাল থেকে কোনো অবৈধ মাছ উদ্ধার করা যায়নি।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com