
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
তীব্র শীতের প্রভাবে লৌহজং উপজেলার বিভিন্ন এলাকায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে সড়কের পাশে খোলা জায়গায় শুকনো পাতা, কাগজ ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেক বয়স্ক ও শ্রমজীবী মানুষকে।
সরেজমিনে দেখা যায়, ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডায় মানুষজন দলবেঁধে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই এভাবেই খোলা আকাশের নিচে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অসহায় বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা জোরদার করা হলে অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন তারা।
Leave a Reply