1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৬৯ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের পাঁচ উপজেলার ন্যায় লৌহজং উপজেলায় বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাভুক্ত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৬৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জুনিয়র ও মাধ্যমিক—এই দুই বিভাগে পরীক্ষা গ্রহণ করা হয়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। আয়োজকদের মতে, পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৭ম ও ৮ম শ্রেণিতে সাধারণ বৃত্তি ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৩ হাজার ৫শ টাকা প্রদান করা হবে। এছাড়া ৯ম ও ১০ম শ্রেণির সাধারণ বৃত্তি ৩ হাজার ৫শ টাকা এবং ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে এবং সর্বোচ্চ নম্বর ধারী চারজনকে অতিরিক্ত ৫ হাজার টাকা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের লৌহজং উপজেলা আহ্বায়ক মো. পলাশ মল্লিক জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের মাঝে বৃত্তি, সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হবে।

পরীক্ষা শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং পড়ালেখার প্রতি আগ্রহ আরও বাড়াবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com