1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ইন্তেকালে লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের ইন্তেকালে লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৯৪ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ উদ্দিন (৭১) আর নেই। তিনি গতকাল ২০ নভেম্বর ২০২৫ ইং, সন্ধ্যা ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। তিনি ঢাকার বাসাবো এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিনের মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর ০১৫৯০০০২২৩৭। তিনি মহান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে শত্রু বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। জীবদ্দশায় তিনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালেই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় সালাম, গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই কার্যক্রম পরিচালনা করেন — লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেসার উদ্দিন।

পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জানাজা শেষে তাকে তাঁর গ্রামের বাড়ির খিদিরপাড়া কবরস্থানে দাফন করা হয়। সকলেই গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তার বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com