
নিজস্ব প্রতিনিধিঃ
শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রবিন মিয়ার নেতৃত্বে এক সাংবাদিক এর উপর হামলার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার আটপাড়া ইউনিয়ন এর বেলতলী স্কুল রোডের শহিদুল ইসলাম এর কাপড় এর দোকান এর সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, বেলা ৯টার দিকে শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজারে সাংবাদিক ফরহাদ হোসেন জনি মসজিদ রোড এ পৌছলে কাপড় ব্যাবসায়ী শহিদুল ইসলাম সাংবাদিক কে কথা বলার জন্য ডাকলে সেখানে কথার একপর্যায়ে একটি ড্রেজার দিয়ে রাস্তার কাজ প্রসাশন দিয়ে বন্ধ করিয়ে দেয়ার সম্পৃক্ততা আছে কিনা জানতে চান। পরবর্তীতে ওই সাংবাদিক তাদের সঠিক তথ্য যাচাইয়ের আহ্বান করেন। এর মধ্যে দৌড়ে এসে বেলতলী গ্রামের স্বপন মিয়া এসে ওই সাংবাদিক এর উপর তেরে আসেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ৩নং ওয়ার্ড সদস্য নিয়ামত উল ইসলাম রবিন মিয়া ওই সাংবাদিক কে বলেন তুই নায়েব কে বলে আমার কাজ বন্ধ করে দিয়েছিস, তোকে সাংবাদিকতা শিখিয়ে দেবো, ও তার ছেলে মেহেদী (১৮) সাংবাদিক এর কলার ধরে ও একই গ্রামের রাজু (৩০)ও হবি (৪০) সহ অজ্ঞাত ১০/১২জন মিলে সাংবাদিক কে মারধর করতে করতে মেইন রোড পর্যন্ত নিয়ে আসে পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে সরিয়ে দেন।
এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক প্রতিবেদককে বলেন, আমার উপর এটি পরিকল্পিত হামলা করা হয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। এভাবে মব সৃষ্টি করে সাংবাদিক দের উপর হামলা গণমাধ্যমের কন্ঠ রোধ করার মতো মতো চেস্টা।
এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply