
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি—
“পশুজাত খাদ্য, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতির”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উদ্বোধনী, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে লৌহজং সরকারি কলেজ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোঁদ্দারের সভাপতিত্ব ও ডা.জয় সরকার ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খামারি ও উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠান শেষে সফল খামারি ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদভিত্তিক প্রযুক্তি তুলে ধরা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লৌহজং এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানা, লৌহজং উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইউসুফ ভুইয়া, লৌহজং সরকারী কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো. সহিদুর রহমান সিকদার সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply