1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
অবৈধ ক্লিনিক ও বালু উত্তোলনসহ নির্বাচন প্রস্তুতি নিয়ে লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

অবৈধ ক্লিনিক ও বালু উত্তোলনসহ নির্বাচন প্রস্তুতি নিয়ে লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। সভার শুরুতে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম এবং পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন গত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। পরে পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন সভাপতি।

এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় লৌহজং উপজেলাজুড়ে অনুমোদনহীনভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ফার্মেসি এবং সেবার মান নিয়ে ওঠা অভিযোগের বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে পদ্মা সেতু এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া উপজেলার বিভিন্ন বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

সভায় আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতন করতে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে পোস্টাল ভোট সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com