
লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও এনসিপি মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) সংসদ সদস্য পদপ্রার্থী মাজেদুল ইসলাম আজ সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজার ও পদ্মা সেতু এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের নিকট দোয়া কামনা করেন এবং শাপলা কুঁড়ি মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। পাশাপাশি পদ্মা নদীর পাড় ঘেঁষে একটি হাইওয়ে নির্মাণের উদ্যোগ নেবেন, যাতে নদীভাঙন রোধের পাশাপাশি যানবাহন চলাচল সহজ হয়।
তিনি আরও বলেন, লৌহজং–টঙ্গীবাড়ী এলাকায় এখনো একটি মানসম্মত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের অভাব রয়েছে। শাপলা কুঁড়ি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করা হলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—ইনশাআল্লাহ।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এস এম আনোয়ার হোসাইন, মেদিনীমন্ডল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মো. নুরুল্লাহ, হলুদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর মোস্তফা।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, কুমারভোগ ইউনিয়ন সভাপতি মো. আবীর হোসেন এবং এনসিপির পক্ষ থেকে মো. কামরুল, মো. ঈশান ও মো. নাফিস।
Leave a Reply