1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে -এ ভয়াবহ ট্রাক সংঘর্ষ: শ্রীনগরে প্রাণ গেল হেলপারের, আরেকজন ঢাকায় রেফার - dailydeshdiganto
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত — রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি ২০২৬ সালে একুশে পদক পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড লৌহজংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাটভোগদিয়ায় মানবিক উদ্যোগ: ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ, ২০০ রোজাদারকে ইফতার উন্নয়নের সমন্বয়ে এগিয়ে যেতে চান এমপি আব্দুস সালাম আজাদ লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে -এ ভয়াবহ ট্রাক সংঘর্ষ: শ্রীনগরে প্রাণ গেল হেলপারের, আরেকজন ঢাকায় রেফার ভিপি কেসভুক্ত সরকারি জমি পৈত্রিক দাবি করে দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়, এমপি হলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নির্বাচনী ছুটিতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী দুর্ভোগ, বাড়তি ভাড়ার অভিযোগ মালয়েশিয়ায় নিজ বাসায় খুন লৌহজংয়ের প্রবাসী যুবক আলম শেখ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে -এ ভয়াবহ ট্রাক সংঘর্ষ: শ্রীনগরে প্রাণ গেল হেলপারের, আরেকজন ঢাকায় রেফার

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী দুটি ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত ও অপরজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক সড়কে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক যন্ত্রপাতি দিয়ে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শওকত বেপারী (২৩)কে মৃত ঘোষণা করেন। আহত ইমরান মন্ডল (২৪)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ফলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com