1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
হাটভোগদিয়ায় মানবিক উদ্যোগ: ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ, ২০০ রোজাদারকে ইফতার - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

হাটভোগদিয়ায় মানবিক উদ্যোগ: ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ, ২০০ রোজাদারকে ইফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৪ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে হাটভোগদিয়া মানব কল্যাণ যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে হাটভোগদিয়া এলাকায় ১৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল বুট, মুড়ি, খেজুর, তেল, ইসবগুলের ভুসি, পেঁয়াজ, চিনি ও ডাল। গতকাল বুধবার বিকেল ৪টায় আব্দুল গনি খান প্রাইমারি স্কুল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোঃ রাজ্জাক দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ খান এবং বেজগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ঢালি।
প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন মাঝি বলেন, হাটভোগদিয়া মানব কল্যাণ যুব সংঘ একটি সামাজিক সংগঠন, যা যুবকদের নিয়ে গঠিত। যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা একটি গর্বিত সমাজ বলে পরিচয় দিতে পারবো। আমরা সবসময় এই সংগঠনের পাশে থাকবো। সংগঠনটি যেন আরো বহু দূর এগিয়ে যেতে পারে।
মাহিবুল্লা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব দিদার, সাংগঠনিক সম্পাদক সনেট রায়, কোষাধ্যক্ষ এসিএম দিদার, সহ- কোষাধ্যক্ষ মোকলেছ শেখ,  দীপঙ্কর মন্ডল, ব্যাবস্তা পনায় সোহেল খানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার সামগ্রী বিতরণের পর সংগঠনের পক্ষ থেকে হাটভোগদিয়া জামে মসজিদে ২০০ জন রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com