1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, লৌহজং।সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চুরি ও মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার তদারকি কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের কার্যক্রম তুলে ধরেন।সভায় উপস্থিত বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখার বিষয়ে মতামত প্রদান করা হয়।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com