1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
উন্নয়নের সমন্বয়ে এগিয়ে যেতে চান এমপি আব্দুস সালাম আজাদ লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshdiganto
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত — রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি ২০২৬ সালে একুশে পদক পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড লৌহজংয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাটভোগদিয়ায় মানবিক উদ্যোগ: ১৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ, ২০০ রোজাদারকে ইফতার উন্নয়নের সমন্বয়ে এগিয়ে যেতে চান এমপি আব্দুস সালাম আজাদ লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে -এ ভয়াবহ ট্রাক সংঘর্ষ: শ্রীনগরে প্রাণ গেল হেলপারের, আরেকজন ঢাকায় রেফার ভিপি কেসভুক্ত সরকারি জমি পৈত্রিক দাবি করে দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষের জয়, এমপি হলেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নির্বাচনী ছুটিতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী দুর্ভোগ, বাড়তি ভাড়ার অভিযোগ মালয়েশিয়ায় নিজ বাসায় খুন লৌহজংয়ের প্রবাসী যুবক আলম শেখ

উন্নয়নের সমন্বয়ে এগিয়ে যেতে চান এমপি আব্দুস সালাম আজাদ লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৪ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুম, সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সিসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com