1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বিএনপির প্রতিবাদ মিছিল - dailydeshdiganto
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই ইলিশ রক্ষায় লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন লৌহজংয়ে পারিবারিক বিরোধে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবক উদ্ধার লৌহজংয়ে মোবাইল কোর্টে জরিমানা, জাটকা জব্দ ও বিতরণ মাওয়া পদ্মায় ট্র্যাজেডি: নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্র আরাফাতের মরদেহ

আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বিএনপির প্রতিবাদ মিছিল

মোঃ স্বপন বেপারী
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭১ Time View

লৌহজং প্রতিনিধি-

আওয়ামী লীগের ঘোষিত ১৩ তারিখের লকডাউন কর্মসূচি রুখে দিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে লৌহজং উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আওলাদ খান, কুমারভোগ ইউনিয়নের কাউসার তালুকদার এর পৃথক নেতৃতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। এতে লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল, কুমারভোগ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগ, ভাঙচুর বা অন্য কোনো নাশকতামূলক কার্যক্রম থেকে বিরত রাখা এবং তাদের একত্রিত হতে বাধা দেওয়া। অবরোধকারী নেতারা জানান, তারা কোনো ধরনের সহিংসতা বা ভাঙচুরে লিপ্ত হননি; বরং শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পালন করেছেন।

লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লা বলেন, “আমরা এখানে কোনো অগ্নিসংযোগ বা ভাঙচুর করতে আসিনি। আমাদের লক্ষ্য আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের যেকোনো নাশকতা প্রতিরোধ করা। পুলিশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পরিবহন মালিকেরা আতংকিত হয়ে গাড়ি বের করছেনা এতে করে তৈরি হয়েছে জনদুর্ভোগ এবং যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com