1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ষড়যন্ত্র ব্যর্থ: দলে ফিরে এলেন কাউসার তালুকদার ও আনোয়ার জনি - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ষড়যন্ত্র ব্যর্থ: দলে ফিরে এলেন কাউসার তালুকদার ও আনোয়ার জনি

মোঃ স্বপন বেপারী
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮৬ Time View

 

লৌহজং প্রতিনিধি-

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাউসার তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জনি—দু’জনের বিরুদ্ধে গঠিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, কুমারভোগ ইউনিয়নে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল দীর্ঘদিন ধরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়িয়ে আসছিল। বিশেষত শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটকে ঘিরে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ-প্রচেষ্টা থেকে সৃষ্টি হওয়া ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণায় পথ ফিরে পেয়ে কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি আনন্দ র‌্যালি বের করেন। এতে ইউনিয়নজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

১৫ নভেম্বর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলটির সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে দুই নেতাকে সংগঠনের মূলধারায় ফিরে আসার আহ্বান জানান।

নেতাকর্মীরা জানান, মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কারের ঘটনার অবসান হওয়ায় তারা এখন আরও ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com