1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান

মোঃ স্বপন বেপারী
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৭৮ Time View

 

লৌহজং প্রতিনিধি-

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়া সারাজীবনই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সামনের সারির নেতৃত্বে।

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া হাসপাতালসংলগ্ন মার্কেট মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ড. রিপন বলেন, ২০০৭ সালে গ্রেফতারের সময় খালেদা জিয়া সুস্থ অবস্থায় নিজে হেঁটে গিয়ে কারাবরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর দাবি, গ্রেফতারের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি হুইলচেয়ারে নির্ভরশীল হয়ে পড়েন।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের পরিকল্পিত অবহেলা ও প্রতিকূল পরিবেশে থাকার কারণে খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়তে থাকে। তবে তাঁর এসব বক্তব্য সরকারি কোনো পক্ষ নিশ্চিত করেনি।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়া সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি জানান, অসুস্থ বেগম জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং নেতাকর্মীদের আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান। সঞ্চালনা করেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান বাইজিদ।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শাহ্ আলম রনি মৃধা, লৌহজং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোসারফ হোসেন নসু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, শেখ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ব্যাপারী, ঢালী রাসেল, দেওয়ান জহির আমিন, এনামুল হক, কামাল খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com