1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯০ Time View

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা যৌক্তিক দাবির প্রেক্ষিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–কর্মীরা।

অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে সময়োপযোগী পদোন্নতি, যৌক্তিক বেতন স্কেল, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন সুবিধা পুনর্বহালের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের আর্থিক ও পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

কর্মসূচি থেকে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করে বলেন, দাবিগুলো পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উপস্থিত কর্মীরা ব্যানার ও ফেস্টুনে নিজেদের ন্যায্য দাবির কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com