
লৌহজং (মুন্সীগঞ্জ),প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের আটিগাঁও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং লৌহজংয়ের কৃতিসন্তান মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় ২১শে আগস্ট (শুক্রবার)বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন কুদ্দুস। সঞ্চালনা করেন মো. ফরহাদ হাওলাদার।দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দেশনেত্রী খালেদা জিয়া ও আলহাজ শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মাইনুল ইসলাম ভূইয়া,শাখাওয়াত হোসেন রিংকু মাস্টার, রাজ্জাক শেখ,আল-আমিন বেগ,কাদির দেওয়ান,লোটাস মোল্লা,মোঃ মিথুন শিকদার ,সাথী মোল্লা,খোকন আকন,নয়ন শেখ,মিজানুর রহমান,বেজগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-আসিফ খান ,সহ-সভাপতি মোঃ মবিন ও সাদ্দাম ,ইউনিয়ন ছাত্রদলের তাসিন,ফয়সাল,তাসরিফ,তামিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা । পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শেষ হয়।
Leave a Reply