1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩২ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাওয়া নৌপুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার কনকসার সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা নৌপুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।এদিকে নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com