1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। - dailydeshdiganto.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার লৌহজংয়ে ইলিশ পরিবহনের দুই বাসের সংঘর্ষ: হেল্পার নিহত, আহত অন্তত ৪; চালক গ্রেফতার

কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

 

লৌহজং প্রতিনিধি-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কুমারভোগ ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. রাজিব। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।মো. রাজিব বলেন, কুমারভোগ ইউনিয়নকে একটি সুন্দর ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকায় মাদক বিক্রি ও কেনাবেচার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার ব্যবস্থা করবেন।তিনি বলেন, ইউনিয়নের যেসব সড়কে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, সেসব স্থানে সৌরবিদ্যুতের বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে খেলার মাঠের উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ,সুবিধা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও গর্ভকালীন ভাতা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করার কথা জানান এই চেয়ারম্যান প্রার্থী। পাশাপাশি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে রাজিব বলেন, নির্বাচিত হলে কুমারভোগ ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা হবে।মো. রাজিব বলেন,আমি নির্বাচিত হলে কুমারভোগ ইউনিয়নকে একটি সুন্দর, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।
স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বাড়ানোর বিষয়গুলো ভোটারদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com