
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামে ভিমরুলের দংশনে গুরুতর আহত হয়ে দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর মো. আয়াত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আয়াত উপজেলার মাইজগাঁও গ্রামের মো. সাদেক শেখের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১ জুলাই পশ্চিম মাইজগাঁও জামে মসজিদের সামনে খেলাধুলার সময় কয়েকজন শিশু একটি ভিমরুলের চাকে ঢিল ছুড়ে। এতে ভিমরুলের ঝাঁক শিশুদের ওপর আক্রমণ করে। অন্য দুই শিশু সামান্য আহত হলেও আয়াত গুরুতর অসুস্থ হয়ে পড়ে।প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে টানা এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষাকালে ভিমরুলের চাকের আশপাশে বিশেষ সতর্কতা অবলম্বন এবং শিশুদের নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply