
লৌহজং ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাকিবুল হাসান (২৭) নামে এক যুবককে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোঃ মনির হোসেনের ছেলে।পুলিশ জানায়, সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে অভিযান চালানো হয়। এ সময় মোঃ মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে আরও ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার মতিনের বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মামলা রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply