
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম। তার এই অর্জনে শিক্ষা পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম ১৯৯৮ সালের ৭ মে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তাঁর পিতা আব্দুর রহমান বেপারী ও মাতা মোমেলা বেগম। তাঁর বাড়ি লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্বেরামের পারী বাড়ি।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষাকে শুধুমাত্র পেশা হিসেবে নয়, বরং সেবামূলক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আওতায় আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ ক
রে চলতি বছর শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আদায় বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ও বিরল ভূমিকা রাখেন, যা দেশব্যাপী শিক্ষকদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম মনে করেন, “কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তার এই চিন্তাধারা ও কর্মপ্রচেষ্টা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে।
এলাকাবাসী ও সহকর্মীরা আশা প্রকাশ করেন, তার মতো একজন আদর্শ শিক্ষক ভবিষ্যতেও শিক্ষা ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
Leave a Reply