1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মার স্রোতে হারিয়ে গেল আরাফাত, তীরে ফিরল তিন বন্ধু—চলছে উদ্ধার অভিযান - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

পদ্মার স্রোতে হারিয়ে গেল আরাফাত, তীরে ফিরল তিন বন্ধু—চলছে উদ্ধার অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪১৮ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ),প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের পশ্চিম পাশে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে আরাফাত তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে নদীতে নামে। সাঁতার কাটতে গিয়ে হঠাৎ স্রোতের টানে বিপদে পড়ে তারা। একপর্যায়ে তিন বন্ধু কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ আরাফাতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com