1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু - dailydeshdiganto
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্ব বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার লৌহজংয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, রঙিন র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় লৌহজংয়ে যুবক গ্রেফতার ডহুরি- বাঁলিগাও-তালতলা খাল রক্ষায় কঠোর প্রশাসন, বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ লৌহজংয়ের ৩ শিক্ষার্থী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ডহুরী খালে অবৈধ বাল্কহেডের বিরুদ্ধে যৌথ অভিযান, তাড়া খেয়ে সীমান্তে ফেলে পালাল চালকরা লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পাকা ধানক্ষেত, দিশেহারা কৃষক

লৌহজংয়ে দৃষ্টিনন্দন মানচিত্র স্থাপনায় প্রশংসায় ভাসছেন ইউএনও ফারজানা ববি মিতু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭১ Time View

লৌহজং উপজেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা-এ দৃষ্টিনন্দন একটি স্থাপনা নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত লৌহজং উপজেলার মানচিত্রভিত্তিক এই স্থাপনাটি স্থানীয়দের মধ্যে ইতোমধ্যেই সুনাম ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।এলাকার প্রবীণ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ব্যতিক্রমী ও নান্দনিক উদ্যোগ আগে কোনো উপজেলায় দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা মোঃ কামাল শেখ বলেন, “এ ধরনের দৃষ্টিনন্দন কাজ আগে কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা করেননি। আমরা খুবই খুশি যে এখন আমাদের উপজেলার সম্পূর্ণ চিত্র মানচিত্র আকারে দেখতে পাচ্ছি।”আরেক স্থানীয় বাসিন্দা মোঃ মুরাদ তালুকদার জানান, “মুন্সিগঞ্জ জেলার প্রায় সব উপজেলায় বিভিন্ন কাজে গিয়েছি, কিন্তু কোথাও এ ধরনের মানচিত্র বা উপজেলার নকশা দেখিনি।এ বিষয়ে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, “আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সবসময় জনগণের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। লৌহজংয়ে যোগদানের পর থেকেই এই উপজেলাকে নিজের উপজেলা মনে করে কাজ শুরু করেছি। তখন থেকেই ভাবনা ছিল— এত সুন্দর এই উপজেলাকে কীভাবে সবার সামনে আরও সুন্দরভাবে তুলে ধরা যায়। সেই চিন্তা থেকেই এই মানচিত্র স্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, এই নান্দনিক স্থাপনাটি শুধু লৌহজংয়ের সৌন্দর্যই বাড়ায়নি, বরং উপজেলাবাসীর মধ্যে নতুন করে গর্বের অনুভূতিও সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com