
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উদ্বোধনের আগে সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং থানার ওসি বোরহানুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব ,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া,উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ স্বপন বেপারি সাংবাদিক শেখ সোহেল রানা ,সুবিন সুমন,সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা।
Leave a Reply