1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের সাথে গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের সাথে গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২১৬ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা হয়। সভায় উপজেলার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিনিধি, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্করের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল,  লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ফোজি হাসান খান রিকু,, উপজেলা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন কিসলু, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ মো. লিখন, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, মো. সুবিন, আসাদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা ,মো. সুমন, আবু বকর সিদ্দিকসহ লৌহজং উপজেলা বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ ও ফার্মেসীর মালিক ও তাদের মনোনীত কর্মকর্তাগন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com