1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন - dailydeshdiganto.com
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স ও ৩২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ’র কুমারভোগের জলাবদ্ধতা: সংবাদ প্রকাশের পর প্রশাসনের ত্রাণ ও স্থায়ী সমাধানের আশ্বাস। লৌহজংয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার লৌহজংয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: দপ্তরি আলমগীর গ্রেফতার শ্রীনগরে গণপিটুনিতে যুবক হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মা সেতু পাড়ি দিয়ে বরিশালে প্রধানমন্ত্রী, মাওয়ায় স্বাগত জানাতে মানুষের ঢল। আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল; মিলল ইয়াবা ও গাঁজা ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ১ কোটি টাকার বেশি মূল্যের ১১,৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২ গজারিয়ায় ডিবির অভিযানে ৩,৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝড়ে উড়ে যায় রেস্তোরাঁর চালা, কোটি টাকার ক্ষতির দাবি ব্যবসায়ীদের,পরিদর্শনে এমপি ও প্রশাসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২৪ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধিঃ

ঈদ সামনে রেখে যখন শিমুলিয়া ঘাটের হোটেল-রেস্তোরাঁগুলোতে জমে উঠছিল ব্যবসার প্রস্তুতি, ঠিক সেই মুহূর্তে কালবৈশাখীর আকস্মিক তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। মুহূর্তের ঝড়ো হাওয়ায় উড়ে যায় একের পর এক দোকান ও রেস্তোরাঁর টিনের চালা। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আসবাবপত্র, ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক সরঞ্জাম।

রোববার (২৫ মে) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঝড়ে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। কয়েক মিনিটের তাণ্ডবেই শিমুলিয়া ঘাট এলাকার একের পর এক রেস্তোরাঁ ও দোকানের চালা উড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও কর্মচারীরা। ঝড় থেমে গেলে দেখা যায়, অনেক প্রতিষ্ঠানের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও “মাওয়া কুটুমবাড়ি-ইলিশ বাড়ি” রেস্তোরাঁর মালিক বলেন, “ঈদকে সামনে রেখে ব্যবসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে। শুধু আমাদের না, আশপাশের প্রায় সব রেস্তোরাঁর চালা উড়ে গেছে। এখন মেরামতে লাখ লাখ টাকা লাগবে। এত অল্প সময়ে আবার ব্যবসা সচল করা কঠিন হয়ে পড়বে।”

ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, “কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া ঘাট এলাকার হোটেল ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারিভাবে সাধ্যমতো সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com