1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার - dailydeshdiganto.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪২ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ),প্রতিনিধিঃ

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, পদ্মা নদীতে অবৈধ ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িতদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করলে তিনি ব্যক্তিগতভাবে নিজ পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে এবং নদীপাড়ের জনপদ, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে।তিনি আরও বলেন, “পদ্মাপাড়ে বালুখেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যে ব্যক্তি পদ্মা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় ড্রেজার ও সংশ্লিষ্ট চক্রকে ধরিয়ে দিতে পারবেন অথবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com