1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

মোঃ স্বপন বেপারী
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ Time View

লৌহজং প্রতিনিধি-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব রুবেল ঢালী, প্রধান শিক্ষক জনাব হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুদ। সারাদিনব্যাপী নানা আয়োজন স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com