1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে জ্বালানি তেলের বাজার তদারকিতে ইউএনও: দুই ফিলিং স্টেশনে পরিদর্শন - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

লৌহজংয়ে জ্বালানি তেলের বাজার তদারকিতে ইউএনও: দুই ফিলিং স্টেশনে পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৫৫ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে উপজেলার দুটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু।পরিদর্শনের সময় তিনি মাওয়া ফিলিং স্টেশন ও ঘোলতলী এলাকার সাকুরা ফিলিং স্টেশন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নির্ধারিত দামের বেশি মূল্য আদায় না করার জন্য সতর্ক করেন তিনি।এ সময় ইউএনও ফারজানা ববি মিতু ফিলিং স্টেশনে কর্মরতদের ক্রেতাদের সঙ্গে ভদ্র ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্য আদায় করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জ্বালানি তেল বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এ সময় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিল লৌহজং থানা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com