1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
অসহায়দের কর্মসংস্থানে মানবিক উদ্যোগ: লৌহজংয়ে ২০ জনকে অটোরিকশা দিল বাংলাদেশ শান্তি সংঘ - dailydeshdiganto
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের কৃতীদের সম্মাননা, মূলধারায় এগিয়ে যাওয়ার বার্তা নবাগত এসি ল্যান্ডের সঙ্গে লৌহজং উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই

অসহায়দের কর্মসংস্থানে মানবিক উদ্যোগ: লৌহজংয়ে ২০ জনকে অটোরিকশা দিল বাংলাদেশ শান্তি সংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৫৫ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে অসচ্ছল ও অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জনের মাঝে অটোরিকশা বিতরণ করেছে বাংলাদেশ শান্তি সংঘ। শুক্রবার সকালে বৌলতলী ইউনিয়নের আলহাজ্ব মোঃ ইয়াছিন শেখের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অটোরিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিদরিদ্র ২০ জন ব্যক্তির হাতে একটি করে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ করিম শেখের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মো. সুমন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোরিকশা বিতরণ করেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াসিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আওলাদ হোসেন, মো. শাহীন শেখ, ইমন মৃধা, বৌলতলী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফয়সাল তালুকদার, বাংলাদেশ শান্তি সংঘের ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো. ইস্রাফিল শেখ, ছাত্র শান্তি সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মো. রাফি।বাংলাদেশ শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম রাকিব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষদের স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ শান্তি সংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অটোরিকশা বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অটোরিকশা পেয়ে উপকারভোগীরা নিজেরা উপার্জন করে পরিবারকে সহায়তা করতে পারবেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, এলাকাবাসী ও বাংলাদেশ শান্তি সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শান্তি সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com