1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত - dailydeshdiganto
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি উৎপাদন বাড়াতে লৌহজংয়ে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত মাওয়া এক্সপ্রেসওয়েতে মধ্যরাতের দুর্ঘটনা: রেলিং ভেঙে বাস, হাইড্রোলিকে চালক উদ্ধার মিথ্যা মামলার জালে সাংবাদিকরা: লৌহজংয়ে প্রতিবাদের কণ্ঠে মানববন্ধন নববর্ষ উদযাপনকে ঘিরে লৌহজংয়ে প্রস্তুতি সভা সম্পন্ন লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন লৌহজংয়ে নিখোঁজ রহস্য: ১০ দিনেও খবির মোল্লার কোনো সন্ধান নেই লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম দিনেই জমজমাট লড়াই ইলিশ রক্ষায় লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন লৌহজংয়ে পারিবারিক বিরোধে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যুবক উদ্ধার

লৌহজংয়ে মাদরাসায় দোয়া ও পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়সা কারামতিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা ও অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দোয়া ও পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসার অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আওয়াল খান।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো শাহিন মোল্লার সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যাপক আলী আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিআইডি) হেডকোয়ার্টার, ঢাকার মো. মনির হোসেন, বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মালেক শিকার। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ডাক্তার আজহারুল ইসলাম তালুকদার মিশুক, শিক্ষক প্রতিনিধি কেরামত আলী, অভিভাবক প্রতিনিধি আলী আরশাদ নুরু, মোঃ জামাল হোসেন, মাহাতাব উদ্দিন সরদার, মো. কাদির মোল্লা, মো. আনোয়ার হোসেন খান, আব্দুল সাত্তার মোল্লা, জলিল শিকদার, আবুল কাশেম দেওয়ান ও মোঃ জব্বার খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com