1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ছয় মাস পানির নিচে জীবন: কুমারভোগের মানুষের আর্তনাদ - dailydeshdiganto
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজদিখানে ‘স্বপ্নলোক হাউজিং’ ঘিরে ক্ষোভ: প্লট না পেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন লৌহজংয়ে নারী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ তরুণ মেধার জয়গান: লৌহজংয়ে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী গ্রামীণ ন্যায়বিচার নিশ্চিত করতে লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা লৌহজংয়ে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করল হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় স্ত্রী বাপের বাড়ি যাওয়ার চার দিন পর ঘরে মিলল প্রবাসী স্বামীর গলিত ঝুলন্ত লাশ বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আরিফুল ইসলাম খান লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে জনসচেতনতামূলক র‍্যালি

ছয় মাস পানির নিচে জীবন: কুমারভোগের মানুষের আর্তনাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২১ Time View

লৌহজং প্রতিনিধিঃ-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সরজমিনে দেখা যায়, এলাকার ঘরবাড়ি ও আঙিনায় হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে শিশু ও বৃদ্ধসহ অনেকে চর্মরোগ, ঘা, চুলকানি, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা জলিল তালুকদার বলেন, ‘ছয়–সাত মাস আমরা পানিবন্দী থাকি। বৃষ্টি নামলেই জলাবদ্ধতা দেখা দেয়। ড্রেন করারা মতো অবস্থা থাকা সত্যে ও প্রশাসনের কোনো সহায়তা আমরা এখনো পাইনী। গত একবছর আগে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির স্যারকে বিষয়টি অবগত করেছিলাম। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন বলেছিলেন আমাদের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন করে দিবেন কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা পাইনী।
একই এলাকার গৃহবধূ সোনিয়া বেগম জানান, ‘আগেও অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। সারাক্ষণ পানিতে থাকতে হয়। ছোট বাচ্চাগুলো সবসময় পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে। মাঝে মাঝে ঘরের ভেতর সাপও দেখা যায়।’
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান খান বলেন, অত্র অঞ্চলের পরিবার গুলো এই দুর্ভোগে আছে। বৃষ্টির সময় ঘরে পানি ঢুকে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সরজমিনে এসে দেখতেন, তাহলে বুঝতে পারতেন, মানুষ কতটা কষ্টে আছে।’
তিনি আরও বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় ডেঙ্গু মশার বিস্তার ব্যাপকভাবে বেড়েছে।
কুমারভোগ ইউনিয়ন পরিষদের সচিব কে ফোন দিয়ে এই বিষয় জানতে চাইলে সচিব বলেন এই বিষয় আমি কিছু জানি না।
এ বিষয়ে কুমারভোগ ইউনিয়নের ৪-৫-৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিনা বেগম জানান, ‘আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। দু’দিন ধরে একটি ড্রেন পরিষ্কার করা হচ্ছে।’
ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার নিজ উদ্যোগে এই কাজটি শুরু করেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না নিলে এ জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Themes By ShimantoIT.com