1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৯৮ Time View
Screenshot

 

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়া এবং কিছুক্ষণ পর ফিরে আসার ঘটনায় স্থানীয়দের কাছে পরিস্থিতি যেন আলো-আঁধার আর চোর-পুলিশের খেলায় পরিণত হয়েছে।বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, বৃদ্ধ ও শিশুরা। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে অবস্থান করাই কষ্টকর হয়ে উঠেছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনে ও রাতে অসংখ্যবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। অনেক সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতির স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে এবং জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে লৌহজং জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ মনসুর হোসেন বলেন, “চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com