1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পদ্মা সেতু উত্তর থানার এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

পদ্মা সেতু উত্তর থানার এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ Time View

লৌহজং প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি টোল প্লাজার পূর্ব পাশে সার্ভিস রোডে সড়ক দুর্ঘটনায় রাসেল শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ও তার বোন জামাই খানবাড়ি টোল প্লাজা এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল শেখ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুনর্বাসন এলাকায় (RS-3)-এর বাসিন্দা। তার পিতা তোতা মিয়া শেখ (৫৫)। তিনি পেশায় লাকরি ব্যবসায়ী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, রাসেলের এক স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com