1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮১ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ঘরোয়া পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীরা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী শিক্ষকও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন। এরপর ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কাশেম খানের নিজস্ব উদ্যোগে বিদ্যালয় থেকে অবসর নেয়া আরোও ছয়জন শিক্ষক কে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন বাবু মনোরঞ্জন সেন, মো. আবুল হোসেন খান,মো. দেলোয়ার হোসেন খান, বাবু মুকুল চন্দ্র পাল,মো. ইসমাইল হোসেন ও বাবু বিধু ভুষন মন্ডল।

প্রধান শিক্ষক মো আনোয়ারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৯২ সালে ২১ মার্চ শিক্ষকতা শুরু করেন এরপর ২০১৩ সালে ১ লা অক্টোবর পয়শা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অবসরে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com