1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে ‘হাঁসি খুশি শিশু পার্ক’ উদ্বোধন — শিশুদের মেধা বিকাশেও ভূমিকা রাখবে: ডিসি ফাতেমাতুল জান্নাত - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে ‘হাঁসি খুশি শিশু পার্ক’ উদ্বোধন — শিশুদের মেধা বিকাশেও ভূমিকা রাখবে: ডিসি ফাতেমাতুল জান্নাত

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৪৮ Time View

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ সংলগ্ন নবনির্মিত ‘হাঁসি খুশি শিশু পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ফিতা কেটে পার্কটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত বলেন, “শুধু বিনোদনের জন্য নয়, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য এই ধরনের শিশু পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাধ্যমে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি তাদের মেধা ও মননের বিকাশও ঘটে।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠ-খেলাধুলা ও বিনোদনকেন্দ্র অপরিহার্য।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com