1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৯১ Time View

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন লৌহজং থানায় নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.তরিকুল ইসলাম এবং লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার,উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার।

এছাড়াও নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, উপজেলার প্রতিটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com