1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪২৭ Time View

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় রবি মৌসুমে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচিতে ৪শ জন কৃষকদের মাঝে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। সাথে ১শ ২০ জন কৃষককে বীজ ধান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা,মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। রবি মৌসুমে আবাদ বৃদ্ধির জন্য এই সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com