1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

তাজুল ইসলাম রাকিব
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৩৩ Time View

লৌহজং প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায় প্রকল্প) সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

২৪ ও ২৫ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম আদালতের কার্যপ্রণালী, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, আইনগত কাঠামো, ন্যায়বিচার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর বিচারসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com