1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
শ্রীনগরে নোহা মাইক্রোর ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত তিন - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

শ্রীনগরে নোহা মাইক্রোর ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত তিন

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেওয়াটখালী ও ওমপাড়া এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা–মাওয়া সার্ভিস লেনে একটি নোহা মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাওয়াগামী ঢাকা মেট্রো–চ–১৩–৯৭২৭ নম্বরের একটি নোহা মাইক্রোবাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী শিবরামপুর এলাকার একলাস উদ্দিনের স্ত্রী জাবেদা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান।

আহতরা হলেন—আশুদা বেগম (৬০), স্বামী দেলোয়ার হোসেন, সাং–ওমপাড়া বাগবাড়ি; মো. আব্দুর রহিম (৩০), পিতা শাহজাহান, সাং–শেখরনগর, সিরাজদিখান; এবং মো. মহাসিন (৪০), পিতা অজ্ঞাত, সাং–আলমপুর, হাসাড়া।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেনে বেপরোয়া গতিতে যান চলাচল ও যথাযথ নজরদারির অভাবেই এমন দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com