1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
জেগে ওঠা চর দখল নিয়ে সংঘাত—বন্দর কর্মকর্তার হামলায় দুই শিক্ষার্থী আহত, মানববন্ধনে উত্তাল এলাকা - dailydeshdiganto.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

জেগে ওঠা চর দখল নিয়ে সংঘাত—বন্দর কর্মকর্তার হামলায় দুই শিক্ষার্থী আহত, মানববন্ধনে উত্তাল এলাকা

স্বপন বেপারী
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮০ Time View

লৌহজং(মুন্সীগঞ্জ), প্রতিনিধি-

শিক্ষার্থীকে মারধর,বন্দর কর্মকর্তার প্রত্যাহারের দাবি ও বসতভিটা রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্থরের মানুষ। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার রানীগাও এলাকায় জেগে উঠা পদ্মার চরে এই কর্মসূচি পালিত হয়। এতে রানাীগাও গ্রামের কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও লৌহজং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক শেখ মোঃ কামাল হোসেন।
এসময় তারা বিআইডব্লিউটিএর মাওয়া জোন বন্দর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাওয়া জোনের বন্দর কর্মকর্তা নেওয়াজ মোঃ খানের বিরুদ্ধে জোরপূর্বক জেগে ওঠা চর যা এক সময়ের বসত ভিটা ছিল সেসব জমি দখলের নিয়ে ড্রেজিং এর মাধ্যমে কেটে বিক্রি করার পায়তারা করছে এমন অভিযোগ তুলে ধরে বলেন৷ বিষয়টি স্থানীয়রা অবগত হওয়ার পর এর প্রতিবাদ জানালে অভিযুক্ত বন্দর কর্মকর্তা স্থানীয় দুই স্কুল শিক্ষার্থীকে মারধর করে বন্দর কর্মকর্তা।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অভিযুক্ত বন্দর কর্মকর্তার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তাকে আগামী সোমবারের মধ্যে তাকে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রাহন না করা হলে বন্দর কার্যালায় ঘেরাও করার হুশিয়ারি দেন । এছাড়াও পাশ্ববর্তী শিমুলিয়া ঘাটে অবৈধ ইজারার নামে চাঁদাবাজি ও সাধারণ মানুষদের হয়রানি বন্ধের দাবিও জানান তিনি৷

উল্লেখ্য পদ্মার বুকে জেগে বিরোধকৃত চরটি এর আগে রানীগাও গ্রামের হাজারো মানুষের বসতি ছাড়াও কৃষি কাজে ব্যবহার হতো। পরে প্রায় ৪০ বছর পূর্বে পদ্মার ভাঙ্গনে গ্রামটি পদ্মাগর্ভে বিলিন হয়ে যায়। এর মধ্যে গত দুই বছর পূর্বে সেখানে চর জেগে উঠে৷ সেই চর দখলে নিতে চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএর বন্দরে কর্মকর্তা এমন অভিযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা অনতিবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি ও পোর্ট কর্মকর্তার বরখাস্তের দাবি জানিয়ে মালিকানাধীন জমি ও বসতভিটা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রামের পাশাপাশি ড্রেজিংবালু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জোড়ালো দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com