1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
অপারেশন ডেভিল হান্টে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

অপারেশন ডেভিল হান্টে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৩ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে যুবলীগ নেতা আল আমিন খান (৪২) কে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আল আমিন খানকে সিরাজদিখান থানায় দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে আটক করে থানায় আনা হয়।

এছাড়াও মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে আল আমিন খানের বিরুদ্ধে তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের বাসিন্দা এবং হাতেম খানের ছেলে।

নারী নির্যাতন মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আল আমিন খান পরকীয়ায় আসক্ত, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ঘটনা সূত্রে আরও জানা যায়, বৃষ্টি রানী নামে একজন হিন্দু নারীর সঙ্গে আল আমিন খানের পরকীয়ার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে ওই নারী নিজের নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, আল আমিন খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় সিরাজদিখান থানার দেখানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com