1. dailydeshdigantoonline@gmail.com : dailydeshdiganto :
লৌহজংয়ে জেলেদের নিয়ে বিশেষ কম্বিং অপারেশন ও নির্বাচন উপলক্ষে সচেতনতা সভা - dailydeshdiganto.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব নবজাতক ও মায়ের পাশে উপজেলা প্রশাসন, মিলেছে অভিভাবকের সন্ধান কুমারভোগের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী রাজিব। লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস প্রক্রিয়াজাত, দুই বিক্রেতাকে জরিমানা মালয়েশিয়া কর্মী পাঠাতে পারবে যেসব রিক্রুটিং এজেন্সি বেজগাঁওয়ের ৯নং ওয়ার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গজারিয়ায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ লৌহজংয়ে শুরু হয়েছে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লৌহজংয়ে ভিমরুলের দংশনে আহত শিশুর এক মাস সাত দিন পর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম পদ্মার ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ, লৌহজংয়ে চাঞ্চল্য লৌহজংয়ে এমপি সালাম আজাদের ঘোষণা: অবৈধ ড্রেজার ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

লৌহজংয়ে জেলেদের নিয়ে বিশেষ কম্বিং অপারেশন ও নির্বাচন উপলক্ষে সচেতনতা সভা

দৈনিক দেশ দিগন্ত ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর গণভোট এবং নদীতে পরিচালনাধীন বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ উপলক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নের প্রায় ৫০ জন জেলের অংশগ্রহণে মাওয়া আড়তে এ সভার আয়োজন করা হয়।

সচেতনতা সভাটি সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তা জনাব মোঃ গোলাম মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লৌহজং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নদীতে অবৈধভাবে মাছ ধরার জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয় এবং অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Themes By ShimantoIT.com